বিজয় বার্তা ২৪ ডট কম
নতুন বছরের প্রথম দিনেই ফয়জুন্নেসা রোমান নুরানী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার দুইশত ছেলে মেয়ের হাতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন বই তুলে দিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদ ।
সোমবার ( ১ জানুয়ারি ) সকালে ফতুল্লাধীন কায়েমপুর এলাকায় ফয়জুন্নেসা রোমান নুরানী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই বই বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, ফয়জুন্নেসা রোমান নুরানী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা আহসান বিন জামান, পরিচালক ও নারায়ণগঞ্জ কলেজের সাবেক অভিভাবক সদস্য মোঃ নিজামুল ইসলাম বকুল, পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাবুল হোসেন সরকার, সহকারী সুপার মোঃ হেমায়েত উদ্দিন, নূরানী বিভাগের প্রধান আবু ইউসুফ মামুন প্রমুখ ।

