বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতারক ও জালিয়াতি চক্রের ৩ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
ভোরে থানাধীন বক্তাবলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। সামেদ আলী, পিতা-মৃত সোবহান মাদবর, ২। সজিব, পিতা-সামেদ আলী, ৩। রাজীব, পিতা-সামেদ আলী, সর্ব সাং-আকবর নগর, থানা-ফতুল্লা,নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উক্ত প্রতারকগণ ঢাকা মেডিকেলের সার্টিফিকেট এবং বর্হিবিভাগের রোগীর টিকিট জাল করে জনৈক ব্যক্তিগণের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে জাল-জালিয়াতিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। এছাড়াও ইতিপূর্বে দীর্ঘদিন ধরে ০৮/১০ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছিল। যার প্রত্যেকটি মিথ্যা মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিবাদীগণ বাদীপক্ষের বিরুদ্ধে বিভিন্ন জাল-জালিয়াতি মূলক মিথ্যা মামলা থেকে বাঁচার অভিপ্রায়ে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে একটি সিআর মামলা দায়ের করেন, যার সিআর মামলা নং-১০২৭/২১, ধারা-৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬(২) দঃ বিঃ। উক্ত মামলার শুনানীতে আসামীগণ হাজির না হলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারী করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

