বিজয় বার্তা ২৪ ডট কম
প্রবাসী ইসমাইলের স্ত্রী হাসিনা মোর্শেদ (২৮) স্বামীর বাসা থেকে অভিমান করে কাশীপুর পিত্রালয়ে চলে গেছে।
রবিবার দুপুরে এ ব্যাপারে ইসমাইল ফতুল্লা মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত একটি জিডি দায়ের করেছে।
এই জিডি সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন কাশীপুর ফরাজীকান্দা এলাকার মো.মোবারক হোসেনের মেয়ে হাসিনা মোর্শেদ কে গত ৮ বছর আগে বিবাহ করেছে মো. ইসমাইল(৪৩)। সে নারায়ণগঞ্জ জেলা ও থানার ৪নং- কুটিপাড়া এলাকার মৃত হাজী আ. হাকিমের ছেলে। তাদের দাম্পত্য জীবনে ইয়ানাত(৭) নামের একটি কন্যা সন্তান রয়েছে। ইসমাইল প্রবাসে থাকে। টাকা পয়সা এবং স্বর্নলংকার দেয় স্ত্রীকে। তার স্ত্রী হাসিনা স্বামীর অনুপস্থিতিতে সে পরপুরুষের সাথে মোবাইলে কথা কলে । স্বামী ওতার পরিবার মোবাইলে কথা বলতে বাধা দিলে হাসিনা ঘরে অশইন্ত করে। গত ৯ জুলাই রাতে জগড়া করে তার ব্যবহৃত কাপড় চোপড় ও স্বর্নালংকার নিয়ে তার বাবার বাড়ী কাশীপরে চলে যায়। সে নানাভাবে মিথ্যা মামলার হুমকী দেয় ইসমাইলের বিরুদ্ধে।
এদিকে, হাসিনার আত্মীয়রা জানান, ইসমাইল তার মায়ের কথায় স্ত্রীকে নানাভাবে মানসিক শাররীক নির্যাতন করে আসছ্ ে।তাদের দাবী হাসিনা র্দূচরিত্রা হলে আট বছর সংসার করতোনা এবংমেয়ে সন্তানও নিতোনা। সুতরাং দু‘জনের মধ্যে ভুল বুঝাবুঝি।

