বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ ফতুল্লা থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এই ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি ও শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা আওয়ামীলীগের এই কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু সহ ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

