বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের ফতুল্লায় দীপ্তি ডাইং কারখানায় ইটিপি প্লান নির্মান কাজের সময় দেয়াল চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় প্রতিষ্ঠানটির আরো তিন জন শ্রমিক আহত হয়। সোমবার বিকেলে সদর উপজেলার ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার মো.টিপুর মালিকাধীন মেসার্স দীপ্তি ডাইং কারখানায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে খানপুর তিনশ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।।
নিহত মো. আশরাফুল ভোলা জেলার চরফ্যাশনের আব্দুর সাত্তারের ছেলে ও আহতরা হলেন, হৃদয়, রাকিব ও সোহেল। নিহত ও আহত চারজনই মেসার্স দীপ্তি ডাইং কারখানার কর্মরত শ্রমিক এবং ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার জাকির হোসেনের বাড়ির বাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটি শেষে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মো. টিপুর মালিকাধীন মেসার্স ডাইং কারখানায় কাজে যোগদান করেন শ্রমিকরা। কারখানাটির ইটিপি প্লান নির্মান কাজের শ্রমিক সংকট থাকায় নির্মান কাজে অংশগ্রহন করেন তারা। এসময় নির্মাণ কাজের সময় হঠ্যাৎ তারা চারজন দেয়াল চাপায় আটকে পড়ে। তাাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক আশরাফুলকে মৃত ঘোষনা করেন। বাকি তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, দীপ্তি ডাইং কারখানার ইটিপি প্লান নির্মাণ কাজের সময় দেয়াল চাপা পড়ে
কারখানাটির চার জন্য শ্রমিক আহত হয়। এসময় ফায়ার সার্ভিস খবর পেয়ে আহতদের উদ্ধার করে খানপুর তিনশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশরাফুল নামে এক শ্রমিককে মৃত ঘোষনা করেন। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক অপু কুমার সাহা জানান, বিকেলে আহত অবস্থায় আমাদের এখানে চারজনকে নিয়ে আসা হয়। তার মধ্যে আশরাফুলকে আমরা মৃত পাই। বাকি তিন জনকে আমরা ভর্তি করে চিকিৎসা দিচ্ছি।

