বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ ৭৫ বোতল ফেন্সিডিল সহ ৩ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।
ফতুল্লা মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার দারোগা মিজানুর রহমান-৩ জানান, ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান-২ গত শনিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে মাসদাইর এলাকায় মাদকের অভিযান চালায় । এ অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ঐ এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে জাহিদুল হোসেন রনি((৩২),হাজী শামসুল হুদার ছেলে গাফ্ফার(৩২) এবং নুর আলীর ছেলে লিটন(৪২)কে গ্রেপ্তার করেছে।এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
