বিজয় বার্তা ২৪ ডট কম
গত বুধবার রাতে ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫শ’ ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ গত বুধবার রাতে কুতুবপুর নন্দলালপুর এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযানে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ পশ্চিম নন্দলালপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে আসাদ (৩৫) কে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ গত বুধবার রাতে ফতুল্লার ভূইগড় এলাকায় সিকদার পাম্পের সামনের সড়কে ৪৬০(চারশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানাধীন সিতারা গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৩৫),মুন্সীগঞ্জ জেলা ও সদর থানার ফুলতলা গ্রামের শহীদুল্লাহ প্রধানের ছেলে সবুজ(৩৩) যশোর বেনাপোল এলাকার মৃত শাহজাহানের ছেলে লিটন (৩৩)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

