বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মডেল থানা ও জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার এস,আই শাফিউল আলম ও তাইজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ফেব্রæয়ারী রাতে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, কুতুবপুর মাহমুদপুর এলাকার মৃত আব্দুর রবের ছেলে সাইদুল ইসলাম(৩৮),নাজিমউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩৫),আমান উল্লাহর ছেলে শামীম (২৫)।
এস,আই সাইফুর রহমান ১৮ ফেব্রæয়ারী দুপুরে আলীগঞ্জ এলাকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতা ও দুই মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো পেশাদার ব্যবসায়ী জালাল হোসেন (৩৫),সাগর (১৯)। জালাল আলীগঞ্জ এলাকার আ.বাছেদ মিয়ার ছেলে সাগর হানিফের ছেলে। সেবনকারীরা হলো,ইউনুছ আলীর ছেলে সোহেল উদ্দিন (৩৭),মৃত হযরত আলীর ছেলে সেলিম (৩৬)।
এস,আই আতাউর রহমান গত ১৭ ফেব্রæয়ারী রাতে এনায়েতনগর ধর্মগঞ্জ এলাকা থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত আলাউদ্দিনের ছেলে আতাবুর (৪০),মৃত শাহ আলমের ছেলে পিচ্ছি জুয়েল (২০)।
জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ এস,আই মোল্লা টুটুল গত শনিবার রাতে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তল্লা আজমেরীবাগ এলাকা থেকে ইমরান হোসেন (৩১) কে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

