বিজয় বার্তা ২৪ ডট কম
২৪ ঘন্টায় ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইন ও ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এসআই অটল দাস জানান, ফতুল্লা মডেল থানার এস আই নাহিদ আহম্মেদ ও এএসআই কামরুল হাসান গত রোববার রাতে মাদকের অভিযান চালিয়ে ৯০ পুরিয়া (৩ গ্রাম) হেরোইনসহ আল আমিন (২৮)কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো. আল ইসলামের ছেলে। ফতুল্লা মডেল থানার এসআই নাজনীন আক্তার দাপা এলাকায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ জুয়েল (২৬ কে গ্রেপ্তার করেছে । সে আলীগঞ্জ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
অপরদিকে,পিএসআই শফিউল্লাহ রায়হান গত রোববার রাতে ফতুল্লা রেল ক্রোসিংয়ের পাশের রাস্তায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু(৩৪)কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থাানায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছ্ ে।

