বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ ২গ্রাম হেরোইনসহ গতকাল রাতে সাগর নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, গতকাল রাতে এস আই নাহিদ আহম্মেদ ও এ এস আই কামরুল হাসান মাদকের অভিযান চালিয়ে ফতুল্লার ভূইয়াপাড়া এলাকা হতে আবুল হাশেমের ছেলে সাগর (৩২)কে ২গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে এএসআই কামরুল হামান বাদী হয়ে সাগরের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলা নং- ১৮(৭০১৭।

