বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাস্তা পারাপারের সময় পিকআপ ও সিএনজির সংঘর্ষে হাসান নামে কিশোর নিহত হয়েছেন। বুধবার বিকেলে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত হাসানের বাড়ি বরিশালের নাজিরপুরে। সে তার মামার সঙ্গে ফতুল্লার রগুনাথপুর এলাকায় থেকে একটি ব্যাটারির দোকানে কাজ শিখতো। বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সড়কে রাস্তা পারাপারের সময় পিকআপ ও সিএনজির সংঘর্ষে হাসানের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এএসআই হুমায়ন ভূইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

