বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় পারিবারিক কলহের জের ধরে ঘরের ফ্যানের সাথে রশি জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আনোয়ার খাঁ (৩৮)। এ ঘটনা ঘটেছে ১৯ জুন রাত ৯টা হতে ২০ জুন ভোর ৬টার মধ্যে যেকোন সময়।
এব্যাপারে ফতুল্লা মডেল থানায় নিহতের বাবা মো. আলমগীর খাঁ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এলাকা সূত্রে জানাযায়, ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় বসবাস করে আসছে মো. আলমগীর খাঁ ও তার পরিবার। সে ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন কানুলিয়া গ্রামের মৃত ইসমাইল খাঁ‘র ছেলে ।তার ছেলে আনোয়ার খাঁ একই এলাকায় স্ত্রী আলো বেগম (৩২ কে নিয়ে ভাড়া থাকে। সে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে গত ১৯ জুন রাত ৯টা হতে ২০ জুন ভোর ৬টার মধ্যে যেকোন সময় ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
গতকাল ভোর সাড়ে ৭টায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরন করেছে।
