বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাক কারখানার নারী শ্রমিক সুরাইয়াকে (ছদ্দ নাম) ধর্ষনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকতৃরা হলো-ফতুল্লার মাসদাইর এলাকার মোমেন আলীর ছেলে মোঃ ইমরান (২২) এবং একই এলাকার সাব্বির হোসেনের ছেলে মামুনুর রহমান আশিক (২২)। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন তেতুলবাগ আলামিন মসজিদ সংলগ্ন এলাকায়। এ ঘটনায় নারী শ্রমিকের বাবা সোহরাব খান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মামলার বাদী সোহরাব খান জানান, তার মেয়ে ফতুল্লার আলামিন মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত একটি হোসিয়ারী প্রতিষ্ঠানের কর্মরত নারী শ্রমিক। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় তার মেয়ের কর্মরত প্রতিষ্ঠান থেকে কাজ শেষে স্বামী নুরুল ইসলামকে দেখার জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় সুরাইয়ার স্বামীর বন্ধু ইমরান ও আশিকের সাথে দেখা হয়। পর অনেকটা কৌশলে ইমরান ও আশিক ধর্ষন করার উদ্দেশ্যে জেলা কারাগার সংলগ্ন আলামিন মসজিদ তেতুলবাগ এলাকার একটি বাড়ীতে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষন করে। পরে বিষয়টি মেয়ে সুরাইয়া তাকে মোবাইলফোনে অবহিত করার পর সুরাইয়াকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খাণপুরস্থ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান শেষে থানায় উক্ত লম্পটদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন জানান গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

