বিজয় বার্তা ২৪ ডট কম
ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে ফতুল্লায় ফয়সাল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাতে নিহত ফয়সালের পিতা সোহরাব মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।।
মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৭৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী জানান, গত ১৯ জুলাই বিকেলে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় স্থানীয়রা। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল থেকে নিহতের লাশ শনাক্ত করে নিয়ে আসে।

