বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার এমবি প্রিন্টার্স সাভিসিং এন্ট টেলিকম নামক একটি দোকানে গতরাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চরি হওয়া ক্ষতির পরিমান প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো । আর এই ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো.মিরাজ (২৫) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিকিত অভিযোগ দায়ের করে । তবে তার অভিযোগের তীর দারোয়ান সোনা মিয়ার দিকে।
নারায়ণগঞ্জ মিশনপাড়া এলাকার গনিমিয়ার ছেলে ফতুল্লা এলাকায় মোবাইলের ব্যবসা করে আসছে। গত ৪ জুলাই রাত সাড়ে ১০টায় মিরাজ দোকানে তালা বদ্ধ করে বাসায় চলে যায়। পরের দিন অর্থাৎ ৫ জুলাই সকালে এসে দেখেন তার দোকানের সাটারের তালা ভাঙ্গা । এরপর দোকানের মধ্যে দেখেন কম্পিউটার মনিটর প্রিন্টার মেশিনসহ অনেক মূল্যবান মালামাল নাই। এরপর মার্কেটের দারোয়ান সোনা মিয়াকে জিজ্ঞেস করলে সে সঠিক উত্তর দিতে ব্যর্থ। পরে থানায় এসে গতকাল দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মিরাজ।

