বিজয় বার্তা ২৪ ডট কম
টিভি চ্যানেল মাইটিভি‘র ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ফতুল্লায় কেক কাটা,আনন্দ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি হাজী সৈয়দ ওবায়েদউল্লাহ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, সহসভাপতি রুহুল আমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, অর্থ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,দপ্তর সম্পাদক আঃ আলিম লিটন,কার্যকরী সদস্য সেলিম মুন্সী,প্রতিষ্ঠাতা সদস্য এ,আর মিলন,সাবেক সহসভাপতি হাজী এড. সৈয়দ মশিউর রহমান শাহিন,সদস্য পিয়ার চান,শহিদুল ইসলাম শহিদ,জি,এ রাজু,সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মুন্না,অটোরিকশা মালিক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুল হক,ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মোস্তফা কামাল, সদস্য আবু তৈয়বুর রহমানসহ গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।
আলোচনা শেষে মাই টিভির সফলতা কামনায় এবং ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি ফতুল্লা প্রেসক্লাব থেকে শুরু হয়ে ফতুল্লা মডেল থানা ঘুরে সমাপ্ত ঘটে। পরে কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করান অনুষ্ঠানের আয়োজক মাই টিভির ফতুল্লা প্রতিনিধি সাহাবুদ্দিন।

