বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার রামারবাগ প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় দিনে দুপুরে বাসা বাড়িতে ঢুকে গৃহকর্তৃকে মারধর করে মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তোভুগীর ভাই মোঃ সোহেল রানা।
মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে ফতুল্লার রামারবাগ প্রাইমারী স্কুল সংলগ্ন মোঃ আবু সাইদ এর যৌথ মালিকানাধীন ৩য় তলা বাসার ২য় তলায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে ঘটনার সময় আবু সাইদের স্ত্রী ফাতেমা আক্তার বাসায় একা ছিলো। এসময় বাড়ি ভাড়া নেয়ার কথা বলে দুবৃত্তরা দরজায় কড়া নাড়লে ফাতেমা আক্তার দরজা খোলার সাথে সাথে ২/৩ জন মুখোশধারী দুবৃত্ত তাক লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পরে তাকে মারধর করে বাসার আসবাবপত্র ভাঙচুর করে বাসায় থাকা দুটি মোবাইল ফোন সহ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নেয়। পরে গৃহকর্তৃর আর্তনাদ শুনে পাশের বাসার ভাড়াটিয়া লাভলী আক্তার ছুটে এসে দেখতে পান ভুক্তোভুগী মেঝেতে অজ্ঞান অবস্থায় পরে আছে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ভুক্তোভুগীর ভাই মোঃ সোহেল রানার সাথে কথা বললে তিনি বলেন, আমার ভগ্নিপতি আবু সাইদ ও তার বড় ভাই সোলায়মান খান এর সাথে সকালে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। আমি খবর পেয়ে বোনের বাসায় ছুটে আসি। পরে ঝগড়া মিমাংসা হলে আমার ব্যবহৃত মোবাইল ফোন দুটি বোনের বাসায় রেখে নাস্তা আনার জন্য বের হই। নাস্তা নিয়ে বোনের বাসায় ফিরে এসে দেখি তার ঘরের সব আসবাবপত্র ভাংচুর করে দুর্বৃত্তরা আমার বোনকে মেরে সব লুটপাট করে নিয়ে গেছে। এসময় বাসায় থাকা আমার ব্যবহৃত ও ঢ়যড়হব ৬+ (০১৭৪৮৪০০৮০০) এবং অন্যটি ঝড়হু বীঃৎধ ঁষঃৎধ (০১৯১১০১২০১২, ০১৬৭৮৭১৩৭৫১) মোবাইল দু’টি সহ বাসায় থাকা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে আমি বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
ঘটনার সাথে কাউকে সন্দেহ হয় কিনা জানতে চাইলে সোহেল রানা বলেন, আমার ভগ্নিপতির সাথে তার বড় ভাইয়ের পূর্ব থেকে বিভিন্ন বিষয়ে ঝগড়া বিবাদ লেগে ছিলো। ঘটনার দিন সকালেও তাদের ঝগড়া হয়। এছাড়া বিভিন্ন সময় তারা আমার বোন ও ভগ্নিপতিকে নানাভাবে হুমকি ধমকি প্রদান করে আসছে। সবচেয়ে বড় বিষয় হলো আমার বোন লিভারের রোগী। আর দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেই তার পেটে লাথি মারে। এতে ধারনা করছি যেহেতু আমার ভগ্নিপতির সাথে তার বড় ভাইয়ের ঝগড়া বিবাদ চলছে তাই ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা থাকলেও থাকতে পারে।
এদিকে, ঘটনার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস.আই শুভ এ প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আরো সুষ্ঠুভাবে তদন্ত চলমান রয়েছে।
