বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের ফতুল্লায় বালুবাহি ট্রাকের চাপায় আরিফুল নামে ৯ম শ্রেনির এক ছাত্র নিহত হয়েছে। বিকেলে কুতুবপুর এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকার ইউসুফ আলীর ছেলে ও আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, বিকেলে কোচিং থেকে বাসায় আসার পথে রাস্তা পার হওয়া সময় বালুবাহি ট্রাক তাকে চাপায় দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

