BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত অন্তত ৩০

BijoyBarta 24 by BijoyBarta 24
এপ্রিল ২২, ২০২৪
in আমাদের নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা
0
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত অন্তত ৩০
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় শ্রমিকদের সাথে শিল্প পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার (২১ এপ্রিল) দুপুরে বিসিক শিল্পনগরীর শাসনগাও অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও শ্রমিক সহ অন্তত ৩০ জন আহত হয়। এসময় দুুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানটির আলআমিন, মাসুদ সহ একাধিক শ্রমিকরা জানান, কয়েকমাস যাবৎ বেতন নিয়ে গড়িমসি করছে কারখানাটির মালিকপক্ষ। ঈদের আগে বেতন বোনাস মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছিল তারা। তবে তা পাননি কর্মরত শ্রমিকরা। গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়৷ একাধিকবার আশ্বাস দিলেও মালিকপক্ষ মার্চ মাসের বেতন পরিশোধ করেননি। যার ফলে দৈন্যদশার মধ্যে দিনাতিপাত করছেন শ্রমিকরা। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ফ্যাক্টরি বন্ধ দেখতে পায়। ম্যানেজমেন্টের সাথে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেয়া হয়। একারণে আজ শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে।

সরেজমিনে দেখা যায়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পঞ্চবটী -মুক্তারপুর সড়ক অবরোধ করে। এ সময়ে তারা রাস্তায় বিদ্যুৎতের খুঁটি, বাঁশ, কাঠ ফেলে ও টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে শিল্প পুলিশের জলকামান নিয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা তা ভাংচুর করে। শিল্প পুলিশ রাবার বুলেট ছুঁড়লে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিল্প পুলিশ টিয়ারসেল ছুড়লে শ্রমিকরা কিছুটা পিছু হটলেও পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে শ্রমিকদের শান্ত হওয়ার আহবান জানান। পরে বেতন -ভাতা নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসে শান্ত হয় শ্রমিকরা।

কারখানাটির জেনারেল ম্যানেজার ইনতিসার আহমেদ জানান, আমরা ২০ এপ্রিল কারখানা খুলেছি, ২২ এপ্রিল বেতন দেওয়ার কথা ছিল।
কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি৷ আগামী কয়েকদিনের মধ্যে সকলের বেতন পরিশোধ করে দেওয়া হবে।
সকালে শ্রমিকরা এসে আজই বেতন চান। পরে তারা সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর চালায়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) জহিরুল ইসলাম বলেন, অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে যাসজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় কয়েকজন আহত রয়েছেন। মালিক পক্ষের সাথে কথা হয়েছে তারা আগামী মঙ্গলবারের ভিতর বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পরে

সোনারগায়ে ৪৯ লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ২

আগে

বন্দরে নিজ শটগানের গুলিতে আনসার সদস্য নিহত

আগে
বন্দরে নিজ শটগানের গুলিতে আনসার সদস্য নিহত

বন্দরে নিজ শটগানের গুলিতে আনসার সদস্য নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.