বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা পালন করেছে ফতুল্লা থানা ছাত্রদলের নেতা-কর্মীরা। থানা ছাত্রদল নেতা নাজমুল হাসান বাবুর উদ্যোগে রোববার ফতুল্লা পাইলট স্কুল এলাকায় কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা নাজমুল হাসান বাবু বলেন, বিগত সময়ে দলীয় যেকোন কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সক্রিয় ভাবে দায়িত্ব পালন করেছে। আগামীতেও দলের নির্দেশনা অনুযায়ী যেকোন কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় মাঠে থাকবে ছাত্রদলের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, ফয়সাল খান স্বপন, সৈয়দ মোঃ হোসেন, লেলিন, সাগর, জহিরুল ইসলাম, রাসেল, হাসান, লিটন, শামীম, মিঠু, সুফিসান, শান্ত, সাঈদ, রহিম।
