বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার রপ্তানিমুখী একটি শিল্পপ্রতিষ্ঠানের দখল নিতে সশস্ত্র মহড়া দিয়েছে হত্যা, চাঁদাবাজি, সংঘর্ষসহ একাধিক মামলার আসামি পিচ্চি মিজান। রোববার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত মাসদাইর কেতাবনগর চেীধুরী কমপ্লেক্্েরর সামনে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে পিচ্চি মিজানসহ তার সহকর্মীরা এ মহড়া প্রদান করেন। সন্ত্রাসী পিচ্চি মিজানের এমন মহড়ায় আতংকগ্রস্থ হয়ে পড়ে শিল্পপ্রতিষ্ঠানের কর্তাব্যাক্তিসহ সাধারনকর্মজীবি শ্রমিক এবং স্থাণীয়রা। অপরদিকে প্রকাশ্যে সন্ত্রাসী পিচ্চি মিজান বাহিনীর এমন মহড়ায় সাধারন মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ যেখানে সন্ত্রাসীদের প্রশ্নে জিরো টলারেন্সে রয়েছেন সেখানে সন্ত্রাসী পিচ্চি মিজানের এমন মহড়া ফতুল্লাবাসীকে ভাবিয়ে তুলেছে। ফতুল্লাবাসী তাদের অভিমতে বলেন, কোন খুটিঁর জোরে একাধিক মামলার আসামি সন্ত্রাসী পিচ্চি মিজানসহ তার বাহিনীর সদস্যরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেন? নাকি ফতুল্লাবাসীকে ভীতসস্ত্র করার জন্য সন্ত্রাসী পিচ্চি মিজান বাহিনীর এ মহড়া! ফতুল্লাবাসী অনতিবিলম্বে বড় ধরনের দুঘর্টনা ঘটার আগেই পিচ্চি মিজানসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই ফতুল্লার কেতাবনগর এলাকার চৌধুরী কমপ্লেক্্েরর সামনে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানের ঝুট সেক্টর দখল করার লক্ষ্যে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি পিচ্চি মিজানসহ তার সহযোগী পাকাপুল মাসদাইর এলাকার ইব্রাহীম হাজ্বীর ছেলে রনি, শেরেবাংলা রোড এলাকার বিএনপির ক্যাডার শামীম, আলম, খালেদ, রাতুল মট্রস কর্মচারী সুমনসহ একাধিক সন্ত্রাসী বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে মহড়া দিয়ে আসছিল। সন্ত্রাসীদের এমন মহড়ায় শিল্পপ্রতিষ্ঠানের মালিকসহ সাধারন কর্মচারী থেকে শুরু করে উক্ত এলাকার সাধারন বাসিন্দারা অজানা আতংকের মধ্যে দিনানিপাত করে আসছে। রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত সন্ত্রাসীরা উক্ত শিল্পপ্রতিষ্ঠানের সামনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনসহ ঝুট সেক্টর নিয়ন্ত্রন নিতে মহড়া প্রদান করে। পিচ্চি মিজান বাহিনীর এমন মহড়ায় সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পরে। পরবর্তীতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে সন্ত্রাসী পিচ্চি মিজান বাহিনী পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে ফতুল্লা মডেল থানার এস আই মিজান জানান, সংবাদ পওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। স্থাণীয়রা অভিযোগ করেছেন একদল সন্ত্রাসী মহড়া দিচ্ছিল। তবে সন্ত্রাসীদের স্থাণীয়রা চিনতে পারেনি বলে এস আই মিজান জানান।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, এমন সংবাদ তিনিও শুনেছেন। সংবাদ পাওয়ার সাথেখ সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠাানো হয়েছে। তবে সন্ত্রাসী কর্মকান্ডে যত বরই প্রভাবশালী ব্যাক্তি জড়িত থাকুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে পিচ্চি মিজানের সাথে যোগাযোগ করা হলে সে উক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, উক্ত ঘটনার সাথে সে জড়িত নয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যে।
