বিজয় বার্তা ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গালা ড্রেস লি: এর মালিককে হত্যার হুমকিদাতা কে এই সাগর ওরুপে ফারুক। সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় গালা ড্রেস লি: এর মালিক মনির হোসেনকে হত্যাসহ প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছে । এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেছেন।
ডায়রী সূত্রে জানা গেছে, বিবাদী মো. সাগর গত ১১-৯-২০১৮ ইং তারিখ থেকে ১১-১০-১০-১৮ ইং তারিখ পর্যন্ত গালা ড্রেস লি: এ স্যুইং কন্ট্রাকটর হিসেবে কাজ করেছে। কিন্তু বিবাদী প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মসহ শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার পায়তারা করছিল। তার এহেন কর্মকান্ড টের পায় মালিক পক্ষ। তার সমুদয় পাওনাদি পরিশোধ করে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। এরপর গত ১৩-১০-২০১৮ ইং থেকে ১৬-১০-১৮ ইং তারিখের মধ্যে বিভিন্ন সময় বিবাদী সাগর অত্র প্রতিষ্ঠানের শ্রমিকদের গতিরোধ করে ভয়ভিতী প্রদর্শন করে আসছে। এতে মারাত্মকভাবে প্রতিষ্ঠানের কাজে চরম বাঁধা গ্রস্থ্য হয়। ঘটনা জেনে প্রতিষ্ঠানের মালিক মনির হোসেন বিবাদীকে জিজ্ঞাসা করলে এতে ক্ষিপ্ত হয় সাগর গংরা। গার্মেন্টস বন্ধ করে দিবে বলে বিবাদী সাগর হুমকি প্রদান করে। এঘটনায় মনির হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়রী করেন। যাহার নং-৮৪৩, তারিখ-১৭-১০-২০১৮ ইং।
গালা ড্রেসের মালিক মনির হোসেন জানান, মাত্র একমাস ধরে আমার প্রতিষ্ঠানে কাজ করে আসছে বিবাদী সাগর। যোগদানের পর থেকে সে অত্র প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছে। একই সাথে শ্রমিক অসন্তোস করার পায়তারা করেছে সাগর। এ ঘটনা টের পেয়ে তাকে পাওনাদি দিয়ে অব্যাহতি দেয়া হয়। এরপর সে ক্ষিপ্ত হয়ে শ্রমিকদেরকে কাজে আসার জন্য বাধা দেয়াসহ আমাকে হত্যাসহ প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি জাহিদুর রহমান জানান, বিষয়টি নিয়ে স্থানীয় যুবলীগ নেতার মাধ্যমে একটা সমাধান হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টির বর্তমান অবস্থা সম্পর্কে জেনে ব্যবস্থা নেয়া হবে।

