বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশের মাদক অভিযানে ১৫৩ পুরিয়া হেরোইন ও ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়,ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান -২ ও এ এসআই আবুল কালাম আজাদ তার সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে চিতাশাল এলাকায় গত ১ মে অভিযান চালায়। এ অভিযানে ১৫৩ পুরিয়া হেরোইনসহ ২ মাদক বিক্রেতাতে কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো . ফতুল্লার আলী গঞ্জ এলাকার ইলিয়াস হোসেনের ছেলে আউলাদ হোসেন(৫০)। চিতাশাল এলাকার মৃত জাফর আলীর ছেলে খোকন ওরফে মনির (৪০)।
অপরদিকে, ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এস আই রফিকুল ইসলাম ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ রোমান(২৩)কে গত শনিবার গ্রেপআতার করেছে।সে নারায়নগঞ্জ তাঁতীপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

