বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৯০ পিচ ইয়াবা ট্যাবলেট। গত ২৪ ঘন্টায় ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ শুভ (২২), শাহাদুল কসাই (৪০), রুবেল (৪০) এবং তুহিন (১৯)।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, মাদক উদ্ধারের ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথকভাবে মামলা হয়েছে।
