বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট,৮০ পুরিয়া হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস,আই আ. সালাম জানান , ফতুল্লা মডেল থানা এস,আই রাজু মন্ডল গত ৫ নভেম্বর রাতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে। সে তল্লা এলাকার মো. নূর মোহাম্মদের ছেলে।
এস,আই নাহিদ হাসান সুমন একই রাতে পাগলা নয়ামাটি এলাকা হতে ২৫০ গ্রাম গাঁজাসহ সুমন(২৮) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো.আ.মতিনের ছেলে।
এস,আই মাজেদ মিয়া গত ৫ নভেম্বর রাতে দেওভোগ এলাকার আ. মতিনের ছেলে মাসুদ (২৮)কে ৫শ‘ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। সে দেওভোগ এলাকার আ.মতিনের ছেলে ।
এ.এস.আই আবুল কালাম আজাদ ৬ নভেম্বর ভোরে ৮০ পুরিয়া হেরোইনসহ রবিন (২০) কে গ্রেপ্তার করেছে। সে মাসদাইর এলাকার মো.নাজিম উদ্দিন দেওয়ানের ছেলে ।
এ,এস,আই রফিকুল ইসলাম-(১) রোববার ৫ নভেম্বর চানমারী এলাকা হতে ২০ পুরিয়া হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো , চানমারী এলাকার মো.শফিকের ছেলে বশির (২৫) এবং দাপাইদ্রাকপুর এলাকার আব্দুল হকের ছেলে ছাবেদ আলী (৩৮)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ।
