বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ রাফিও চলে গেছে না ফেরার দেশে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাফি (১১) মারা যায়।
এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। এর আগে গত রোববার ও সোমবার রাফির ভাই সাফওয়ান (৫) ও মা ফাতেমা বেগম (৩৫) মারা যান।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে রাফির শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে মা ও তার তিন সন্তান দগ্ধ হয়। এদের মধ্যে এখন শুধু ফারিয়া (৯) ঢামেক হাসপাতালে ভর্তি আছে। আগুনে ফারিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

