বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার কুতুবপুরে পূর্ব শাহীমহল্লা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে হাফিজ উদ্দিন ও তার সহযোগিদের সাথে কারেন্ট মিস্ত্রি আমিনুল ইসলামের তুমুল মারামারি সংঘঠিত হয়েছে । এঘটনা ঘটেছে গত শনিরার।এব্যপারে ফতুল্লা মডেল থানায় দুই গ্রুপেই লিখিত অভিযোগ জানিয়েছে বলে পুলিশ জানান।দুই শ্রমিকের ঝগড়াকে কেন্দ্রকরে সরকারী দলের নামধারী কিছু লোক ফায়দা লুটরা পাঁয়তার অভিযোগ উঠেছে।
এলঅকা সূত্রে জানাযায়, ফতুল্লার কুতুবপুর পূর্বশাহী মহল্লায় দীর্ঘদিন বসবাস করছে আমিনুল ইসলাম (৪০)্ ।সে এলাকার আ.সাত্তারের ছেলে। আমিনুল ইসলাম কারেন্টের মিস্ত্রি হিসেবে কাজ করে আসছে।একই এলাকায় দীর্ঘদিন বসবাস করছে মো. হাফিজ উদ্দিন(২৫)।সে কিশোরগঞ্জ এলাকার মো. ওসমান শেখের ছেলে।গত শনিবার বিকেলে আমিনুলের সাথে হাফিজের কাজের বিষয়দি নিয়ে তর্কবির্তক হয়্। এসময় উভয়ে পক্ষের মধ্যে মারামারি সংঘর্ষ লাগে। এই মারামারিতে উভয় পক্ষের লোকজন গুরুত্বর আহত হয়েছে।আর উভয় পক্ষের লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে যায়।এদিকে আওয়ামীলীগ নামধারী কিছু লোক এই শ্রমিকের মারামারির ঘটনাকে পুজি করে রাজনৈকি ফায়দা লুটার অভিযোগ উঠেছে।তুচ্ছ ঘটনাকে বৃহত্তর করেছে এলাকার পাতি নেতারা এমনটাই বলছেন এলাকার সচেতন মহল। বিচারের নাম করে পুলিশের বকরা দেয়ার নাম করে কেহ স্বার্থ হাসিল করতে না পারে সে দিকে তদন্তকারী পুলিশ অফিসারে সজাগ থাকতে হবে এমনটাই দাবী ভূক্তভোগীদের।
