বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনায় মাদক বেঁচাকেনার সঙ্গে জড়িত তার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় জেলার ফতুল্লা গলাচিপা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় অভিযানে ৪৪২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা এবং ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ দিদার (৫৫), সান্তো (২৪), মোঃ রিয়াজ (২৭) ও মোঃ রিফাত (২৬)।
সেনাবাহিনী ও পুলিশ।বাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।।
সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নারায়ণগঞ্জসহ সারাদেশে মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
