বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে ৪০ কেজি গাজাসহ জয় মিয়া ও মিঠু সরদার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাতে ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জয় মিয়া (২৫) দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত. লাল মিয়ার ছেলে ও মিঠু সরদার (৩৫) ভোলাইল শান্তিনগর এলাকার মৃত. হাসান সরদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ৪০ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে। জানাগেছে তারা বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করেন। তাদের গডফাদার ও সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
