BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ফতুল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপর হামলা, আসামী ছিনতাই

BijoyBarta 24 by BijoyBarta 24
মার্চ ১৯, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা
0
ফতুল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপর হামলা, আসামী ছিনতাই
66
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়ে আটককৃত ৪ মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহকর্মীরা। এই হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন সিপাহী আহত হয়েছেন। এ খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে বিজিবি ও পুলিশ নিয়ে ফের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার মাসদাইর এলাকায় রুকিয়া স্কুলের বিপরীত গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আহতরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী মো. রেজাউল করিম, অজয় কুমার রায় ও মো, আকাশ আহমেদ রাব্বী।

জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সদর উপজেলার মাসদাইর এলাকায় রুকিয়া স্কুলের বিপরীত গলিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রধারী ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করে আটককৃতদের ছিনিয়ে নেয় তাদের সহযোগিরা। এ খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনের নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালানো হয়। এতে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭০ গ্রাম ইয়াবা (১৭০০ পিস), ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, ৪ গ্রাম হেরোইনসহ চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. বাহাউদ্দিন বলেন, আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারি পরিচালক মো. রিফাত হোসেনের নেতৃত্বে একটি টিম ফতুল্লার মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতদের দেখানো তথ্যমতে আরও মাদক উদ্ধার করতে গেলে দেশিয় অস্ত্র নিয়ে ১২-১৫ জনের একটি টিম আমাদের উপর অতর্কিত হামলা করে ও পাথর নিক্ষেপ করে। হামলার এক পর্যায়ে তারা আটককৃত মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নিয়ে যায়। এই হামলায় আমাদের তিনজন সিপাহী আহত হয়েছে। এই ঘটনার বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পে জানালে তারা তাৎক্ষণিক সাড়া দিয়ে পুনরায় অভিযান চালায়। সেই অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়ারেন্ট বা পূর্বের কোন মামলা রয়েছে কিনা তা যাচাই বাছাই করে বলা সম্ভব হবে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। সে বিষয়ে তারা বিস্তারিত বলতে পারবে। পরে আসামিদের ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ নিয়ে আমি ফের অভিযান পরিচালনা করে েএসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছি। তবে কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় মামলা করার নিদেশনা দেওয়া হয়েছে।অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ ও মাদকের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করবে।

পরে

সোনারগাঁয়ে ডাকাতির অভিযোগে দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আগে

মিয়ানমারের আরসা প্রধান জুনুনী সহ গ্রেপ্তারকৃত সদস্যরা ১০ দিনের রিমান্ডে

আগে
মিয়ানমারের আরসা প্রধান জুনুনী সহ গ্রেপ্তারকৃত সদস্যরা ১০ দিনের রিমান্ডে

মিয়ানমারের আরসা প্রধান জুনুনী সহ গ্রেপ্তারকৃত সদস্যরা ১০ দিনের রিমান্ডে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.