বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ হয়েছেন৷ তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল। আজ শুক্রবার সকালে নদীর ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই শ্রমিক হলেন,পটুয়াখালী জহিদুল ইসলাম ও ঝালকাঠির মো. হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় নোঙর করা থাকা অবস্থায় একটি বালুভর্তি বাল্কহেডের সাথে বরিশাল থেকে ঢাকা অভিমুখে যাত্রারত ”সুন্দরবন–১৬” লঞ্চ স্বজোরে ধাক্কা দেয়। লঞ্চের প্রচণ্ড ধাক্কার ফলে বাল্কহেডটি তাৎক্ষণিকভাবে ভারসাম্য হারিয়ে ডুবে যায়। উক্ত বাল্কহেডে মোট ৫ জন শ্রমিক অবস্থান করছিলেন। ঘটনার পরপরই তাদের মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, অপর দুই জন নদীতে নিখোঁজ হন।
পরবর্তীতে ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের তথ্য সূত্রে জানা যায়, ধর্মগঞ্জ এলাকায় বালুভর্তি বাল্কহেডের সঙ্গে লঞ্চের সংঘর্ষের ঘটনায় বাল্কহেডে কর্মরত দুইজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ক্রুদের উদ্ধার কার্যক্রমে নৌপুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এবং ঘটনাস্থলে প্রয়োজনীয় আইনগত ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।
এদিকে খবর পেয়ে নিখোঁজের স্বজনরা নদীর তীরে এসে আহাজারি করছেন। তাদের দাবি সকাল গড়িয়ে দুপুর হলেও এখনো নিখোঁজরা উদ্ধার হয়ননি। তারা উদ্ধারকারীদের তৎপররা বাড়ানোর তাগিদ দেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার নৌ পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সকালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবাহী বাল্কহেডটি বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ এলাকা নোঙর করে রাখা অবস্থায় রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা এম ভি সুন্দরবন নামের একটি যাত্রীবাহী লঞ্চ দিলে বালহেডটি ডুবে যায়। এসময় বালুবাহী বাল্কহেডে থাকা দুই শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরী দল নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানান নৌ পুলিশ।
