বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরীর এম এস ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং নামে কারখানায় গ্যাসলাইন বিস্ফোরণে শ্রমিক, নিরাপত্তা প্রহরী সহ ৬ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলঃ আল-আমিন , আজিজুল্লাহ ,সেলিম, জালাল মোল্লা,নাজমুল হুদা ও নূর মোহাম্মদ। সকালে এঘটনায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার পাশে গ্যাসলাইন সংযোগের সংস্কার কাজের সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এসময় ছয় শ্রমিকের শরীর দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে বার্ণ ইউনিটে পাঠায়।
ফায়ার সার্ভিসের বিসিক শিল্প নগরী সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, এম এস ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং ও ফেয়ার এপারেলস দুই কারখানার গ্যাসলাইন সংস্কার কাজ করতে গিয়ে পুরো লাইন বন্ধ না করেই কাজ করা সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ শ্রমিক দগ্ধ হয়। তাদের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

