বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে নাহেদুর রহমান পারভেজ নামে একজনকে মারধর ও তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমো ছড়িয়ে পড়ে। যা ভাইরাল হয়।
শনিবার বিকেলে মাইসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত পারভেজ স্থানীয় মো. ফিরোজের ছেলে ও নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানায়, পারভেজের সাথে মোবাইল নিয়ে জাহিদ নামে একজনের কথা কটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছিল। এর জেরে শনিবার বিকেলে চার থেকে পাঁচ জন পারভেজকে মারধর ও ছুড়িকাঘাতে আহত করে। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করা হয়। তবে সে গুলিবিদ্ধ হয়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার মাঝে চারজন ছুড়ি দিয়ে পারভেজকে আঘাত করছে। যার মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পারভেজ নামে একজনকে তিন চারজন মিলে আক্রমণ করছিল। হাতে এবং মাথায় আঘাত লেগেছে। খানপুর হসপিটালে নিয়েছিল, তারপর ওখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আমরা ঘটনাটা যাচাই করছি। প্রাথমিকভাবে শুনেছি যে নিজেদের মধ্যে কোন বিষয় নিয়ে দ্বন্দ ছিল। দ্বন্দ থেকে এই ঘটনার সূত্রপাত। তবে যে গ্রুপ আক্রমন করেছে তারা মাদক ব্যবসা এবং চুরি ছিন্তাইয়ের সাথে জড়িত। কোন একটা মোবাইল কেন্দ্রিক সমস্যা আমরা শুনেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।
