বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি যাওয়া চার মাসের মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ফতুল্লা থানাধীন রসুলপুর শাহী মসজিদ ইসদাইর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইল এলাকার আসাদুলের স্ত্রী মোসাঃ মাহামুদা ও
আসাদুল (৩৫)।
র্যাব-১১ এর অপস্ অফিসার মোঃ গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান, বাদীনী পশ্চিম মাসদাইর ফারিয়া গার্মেন্টসে চাকুরী করেন এবং তার স্বামী মিশুক চালান। প্রতিদিন তার বড়ো মেয়ে মরিয়ম (১০) ও ছোট মেয়ে মাসকুরা বিন তিশা (০৪) মাস বাসায় একা রেখে দুইজনই কর্মস্থলে চলে যান। প্রতিদিন তার বড় মেয়ে সকাল ১০ টায় তার ছোট বোন তিশাকে দুধ পান করানোর জন্যে ফারিয়া গার্মেন্টেসে তার মায়ের কাছে নিয়ে আসে এবং তার মা বাচ্চাকে দুধ পান করানোর পর পুনরায় বাসায় নিয়ে যেত। প্রতিদিনের ন্যায় ৭ মে সকাল ৯ টায় বাদীনী এবং তার স্বামী বাচ্চাদের বাসায় রেখে কর্মস্থলে চলে যান। পরে সাড়ে ১০ টায় তার বড় মেয়ে মরিয়াম ফারিয়া গার্মেন্টেস এর সামনে এসে জোরে কান্নাকাটি করতে থাকে। বাদীনী তার বড়ো মেয়েকে কান্নাকাটি করতে দেখে অনুমতি নিয়ে গার্মেন্টস থেকে বের হয়ে মেয়ের কাছে গেলে মেয়ে মরিয়ম জানায় ছোট মেয়ে মাসকুরা বিন তিশা কে কোলে করে ফতুল্লা থানাধীন -পশ্চিম মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টেস রোড গাইবান্ধা টেইলার্স এর সামনে আসলে ২ জন অজ্ঞাত মহিলা ছোট বোনকে কিছু কাপড় কিনে দিবে বলে তাকে পলিথিন আনতে বলে। সরল বিশ্বাসে ছোট মেয়েকে ১ জন মহিলার কোলে দিয়ে নিকটবর্তী দোকানে পলিথিন আনতে যায়। তার বড়ো মেয়ে আসিয়া দেখতে পায় যে, অজ্ঞাতনামা ২ জন মহিলা তার ছোট বোনকে নিয়ে সেখানে থেকে চলে গেছে। পরে
অভিযান পরিচালনা করে অপহরণ মামলার অভিযুক্তদের গ্রেফতার ও তাদের হেফাজত থেকে শিশু ভিকটিম’কে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় এর বিরুদ্ধেপরবর্তী আইনানুগ কার্যক্রমেরজন্য অপহৃত শিশুসহনারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
