বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেছেন, আজ বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। তা সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপগুলো একে একে পূরন হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগে এই উন্নয়নশীল দেশে পরিনত হতো।
বৃহষ্পতিবার সন্ধ্যায় চাষাঢ়া শহীদ মিনারে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে সল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদায় স্বীকৃতি প্রদান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই দেশকে ধ্বংস করতে বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু যুদ্ধাপরাধীদের সেই স্বপ্ন কোনদিনও পূরন হবে না। কারন তারই কন্যা দেশরতœ শেখ হাসিনা এই দেশকে সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত করেছে। আর তার সবই সম্ভব হয়েছে তার অক্লান্ত পরিশ্রমে।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো শহীদ বাদলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আব্দুর কাদির, সোনারগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূইয়াখবির উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক এম.এ রাসেল, বন ও পরিবেশ সম্পাদক রানু খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক নুর হোসেন, আব্দুল কাদির ডিলার, কার্যকরি সদস্য সামসুল হক ভাষানী, এড. নূরুল হুদা, মহিলা লীগ নেত্রী অধ্যক্ষ শিরীন বেগম, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, নাঃগঞ্জ জেলার সভাপতি গোলাম মোঃ মাহাবুবুর রহমান সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
