বিজয় বার্তা ২৪ ডট কম
নৌ-সেক্টরে বিদ্যমান সমস্যা সমূহ নিয়ে শিল্প ও শ্রমিকদের ভিতর বিরাজমান অসন্তোষ নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ।
রবিবার সকাল সাড়ে ১১ দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার মাধ্যমে এই স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা ।
স্মারক লিপিতে তারা উল্লেখ করে বলেন, নদী মাতৃক বাংলাদেশের প্রান হলো নদী আর এই সরকারের প্রতীক হচ্ছে নৌকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদীকে ভালোবাসতেন আর তাই তিনি প্রতিক হিসেবে বেছে নিয়েছিলেন নৌকা। তাই তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নজের হাতেই রেখেছিল। নৌ-যান শ্রমিকেরা রোদ বৃষ্টি অপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে । মাঝি থেকে শুরু করে মাষ্টার মেরিনার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার সহ সফল নাবিক গন জাতীয় ক্ষেত্রে পরিবহনে যেমন ভূমিকা রেখে চলেছেন তেমনি আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহনে নৌ-যান ও নাবিকদের বিশাল ভূমিকা রয়েছে । আজ বিভিন্ন কারণে নদী পদ সংকুচিত হয়ে পড়েছে । সরকারের নানা ধরনের উদ্যোগই পারে নৌ-যান পরিবহন শ্রমিকদের বাঁচাতে।
নৌ-যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ২১টি বিষয়ে উল্লেখ করে স্মারক লিপি প্রদান করে । এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রউফ জামান মিন্টু, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নৌ-যান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সহ সভাপতি আবু তালেব মাস্টার প্রমুখ।

