বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় বন্দর থানা আওয়ামীলীগের উদ্যোগে বন্দরের বিভিন্ন স্থানে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সদর-বন্দরের যোগাযোগের ক্ষেত্রে নতুন মাইলফলক সৃষ্টির লক্ষ্যে ৩য় শীতলক্ষ্যা সেতুর কাজ শুরু করায় থানার মদনপুর হতে মদনগঞ্জ এবং লাঙ্গলবন্দ হতে সাবদী পর্যন্ত নেতা-কর্মীদের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সবক’টি মসজিদে বাদ জুমা একযোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। এদের মধ্যে কলাগাছিয়ায় ভোলানাথ দাস,মোঃ আমিরুজ্জামান,একেএম ইব্রাহিম কাশেম,বন্দর ইউনিয়নে পনির শহীদুল ইসলাম,মোঃ নুরুজ্জামান,মুসাপুর ইউনিয়নে মজিবুর রহমান,ইসমাঈল হোসেন,ধামগড়ে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাসুম আহমেদ,ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল আলী,মদনপুরে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদ্দিন,সহ-সভাপতি শুক্কুর আলী,মদনগঞ্জে মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী,১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন সোনাকান্দায় ২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ শফিউল্লাহ,সহিদুল হাসান মৃধা,এম এ কাইয়ূম,চৌধুরীপাড়া ও বন্দর শাহী মসজিদে ২১নং ওয়ার্ড সভাপতি ডাঃ মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক নাজমুল হাসান আরিফ,জেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আলী আজহার তৌফিক,২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবিএম আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী শহীদ আহাম্মদ,কদমরসুলে মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সামসুজ্জামান জামান,সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ, নবীগঞ্জে ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুস সামাদ,সাধারণ সম্পাদক আশিক আহদে,চৌরাপাড়া লক্ষখোলায় ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম,শাহজাহান মোল্লা,মোঃ নূর হোসেন,রামনগরে ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কুড়িপাড়া,ফুলহরে ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিনূর হোসেন,সাধার সম্পাদক আমানউল্লাহ আমান। দোয়ানুষ্ঠানে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,শীতলক্ষ্যা সেতুর উদ্যোক্তা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত এবং বর্তমান সাংসদ একএম সেলিম ওসমান ও সাংসদ শামীম ওসমানসহ ওসমান পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এ সময় প্রতিটি মসজিদেই উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য,সম্প্রতি শীতলক্ষ্যা সেতুর চুক্তি সম্পন্ন হওয়ায় বন্দর থানা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা থানা এলাকার সবক’টি মসজিদে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ দোয়া আয়োজন করারজন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন। তারই আলোকে গোটা থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ একযোগে এ কর্মসূচী সম্পন্ন করেন। যথাযথভাবে দোয়ার মাহফিল সম্পন্ন করায় এম এ রশীদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

