BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

প্রত্যেকেরই নিজ নিজ অবস্থানে নাগরিক দায়িত্ব পালন করতে হবে- ডিসি

BijoyBarta 24 by BijoyBarta 24
অক্টোবর ২৬, ২০২৫
in লিড, সদর থানা
0
প্রত্যেকেরই নিজ নিজ অবস্থানে নাগরিক দায়িত্ব পালন করতে হবে- ডিসি
99
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা জানি আপনাদের অনেক সমস্যা ও সীমাবদ্ধতা আছে, তার মধ্যে অন্যতম মাঠের অভাব। কিন্তু সীমাবদ্ধতা নিয়ে ভাবলে চলবে না। বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের ইতিহাস দেখুন, তারা কীভাবে নিজের যোগ্যতা দিয়ে জায়গা তৈরি করেছে। আমাদেরও ভাবতে হবে—আমার লক্ষ্য কী, এবং সেখানে পৌঁছাতে আমাকে কী করতে হবে। আমাদের সম্পদ আপনারা; আপনাদেরকে যোগ্য সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “আমাদের শারীরিকভাবে ফিট ও শক্তিশালী থাকতে হবে। আন্তর্জাতিক ম্যাচে আমরা যে ফার্স্ট মুভমেন্ট, ক্যাপাসিটি ও স্ট্যামিনা দেখি, সেটি আমাদেরও তৈরি করতে হবে। যদি আমরা সেই স্ট্যামিনা গড়ে তুলতে পারি, তাহলে বিশ্ব অঙ্গণে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে আরও দক্ষ ও যোগ্য হতে হবে। মানুষের অসাধ্য কিছু নেই—মনোবল দৃঢ় থাকলে সফলতা আসবেই।”

তিনি বলেন, “পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই নিজেদেরও প্রতিদিন পরিবর্তন করতে হবে। আজ যেমন খেলেছি, ৭ দিন পর আরও ভালোভাবে খেলতে পারব—এই চিন্তা নিয়ে যোগ্যতার স্কেল বাড়াতে হবে। নইলে অ্যাভারেজে টিকে থাকা গেলেও সমাজে কোনো ভূমিকা রাখা সম্ভব নয়।”

মাদক বিষয়ে জেলা প্রশাসক বলেন, “মাদকের ভয়াল থাবা সমাজকে গ্রাস করছে। প্রত্যেকে যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার না হই, তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। যে ছেলে মাদকাসক্ত হচ্ছে, সে কোনো পরিবার, প্রতিষ্ঠান বা সমাজে বড় হচ্ছে—আমরা কি সেই জায়গায় দায়িত্ব পালন করছি? প্রত্যেকেরই নাগরিক দায়িত্ব রয়েছে; তা নিজ নিজ অবস্থান থেকে পালন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বাহাউদ্দিন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, প্রধান কার্যালয়ের উপপরিচালক দীবজয় খীসা প্রমুখ।

ফাইনাল ম্যাচে সদর উপজেলা ফুটবল দল ২–১ গোলে রূপগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে শপথ পাঠের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পরে

ক্ষমতায় আসলে সরকারি বরাদ্দের টাকা জামায়াতের পকেটে যাবে না- জব্বার

আগে

22bet Casino Review And Free Chips Bonus

আগে

22bet Casino Review And Free Chips Bonus

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.