বিজয় বার্তা ২৪ ডট কম
৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় তারা এই কমূসচির আয়োজন করেন।
কর্মসূচির আয়োজনে তারা উল্লেখ্য করেন, ৪ জানুয়ারী সকালে আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাঁটা ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ, সকল উপজেলা বিশ্ববিদ্যালয় শাখা,কলেজ শাখাসহ সকল ইউনিটে তার এলাকায় র্যালী আয়োজন(সরকারী ছুটির দিন)। নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রিয় শহীদ শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন(বিষয়- বঙ্গবন্ধু ও বাংলাদেশ)। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় নির্বাহী সংসদের এর নির্দিষ্ট র্যালীতে যোগদান।বন্দর মদনপুর ও কলাগাছিয়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।ফতুল্লা এলাকার ২ টি ইউনিটি দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য হেলথ ক্যাম্পের আয়োজনসহ আরো নানা ব্যপক কর্মসূচির আয়োজন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি,সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন,সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, এড. আলী আকবর, মো. আরিফ হোসেন, আরাফাত রহমান জুম্মান,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু,যুগ্ন সম্পাদক মো. আজিজ.ফরহাদ হোসেন,প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, দপ্তর সম্পাদক নাজিম মৃধা, সোনারগাঁ থানা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ,সহ সভাপতি মো. তাজুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জেলা ছাত্রলীগ নেতা,তানভীর, মনির, অভি, ইব্রাহীম,অভি,মামুন মোল্লা,সৈয়দ রনি,ফাহিম, সায়েক, রাজু, অপু, সজীব,মোরসালিন, হাসিব,পায়েল,সোহাগ,মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সাফায়েত আলম সানি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশের ছাত্রলীগের অবদান রয়েছে। দেশনেত্রী মানসকন্যা প্রধানমন্ত্রীর নেতৃ্ত্ব ছাত্রলীগ সব সময় এদেশের উন্নয়নমূলক কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্যপক কর্মমূচি আয়োজন করা হয়েছে। জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে কর্মসূচিতে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

