বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় নারায়ণগঞ্জ ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি’র নেতৃত্বে বিপুলসংখ্যক ছাত্রদলের নেতা-কর্মী নিয়ে জনসভায় যোগদান করেন ।
শনিবার ( ১ সেপ্টেম্বর ) সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী ঢাকা পল্টনে এলাকায় খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় । পরে সমবেত নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল মিছিল নিয়ে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় যোগদান করেন । সকলের মুখে ছিলো একটাই শ্লোগান মুক্তি মুক্তি চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই । এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ ।
উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি আরিফুর রহমান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, মেহেদী হাসান, নাজমুল হাসান বাবু, মশিউর রহমান শান্ত, রাকিব হাসান রাজ, রফিকুল ইসলাম রফি, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া সহ অনেকেই ।
