বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ -২ আড়াইহাজারে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের পক্ষে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে জনসভা যোগদান করেন ।
শনিবার ( ১ সেপ্টেম্বর ) দুপুরে দুইটায় আড়াইহাজার থানা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকা ফকিরাপুল এলাকায় জড়ো হয় । পরে সমবেত নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল মিছিল নিয়ে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় যোগদান করেন । নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ । সকলের মুখে ছিলো একটাই শ্লোগান বেগম খালেদা জিয়ার মুক্তি চাই ।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু,আড়াইহাজার থানা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার থানা যুবদলের আহবায়ক জুয়েল আহমেদ , যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, আড়াইহাজার থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার সহ অনেকেই ।
