বিজয় বার্তা ২৪ ডট কম
ক’টা দিনের জন্য শুধু
এ জগতে থাকতে এসে,
লাভটা শুধু কস্ট ধূধূ
দূ:খ শোকে যাই যে হেসে।।
যেক’টা দিন এ দুনিয়ায়
প্রানটি আছে তাজা,
ভালবেসে মাধুরিমায়
হয়ে গেলাম রাজা।।
শুন্য যেদিন হবে তোমার
বেচেঁ থাকার পুজিঁ,
রসের হাড়িঁ হবে অসার
কুল পাবেনা খোজিঁ।।
খোল আখি ওহে সখা
দূয়ার খোল ভাই,
এ জীবনে হয়কি দেখা
সময় যে বেশী নাই।।
