BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

প্রচন্ড রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে আজও ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ৪, ২০১৮
in সদর থানা
0
প্রচন্ড রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে আজও ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে বাসচাপায় ‘হত্যার’ বিচারসহ নয় দফা দাবিতে ৫ম দিনের মতো শনিবার নারায়ণগঞ্জের সড়ক অবরোধ ও যানবাহনের ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রচন্ড রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
ট্রাফিক পুলিশের ভূমিকায় দায়িত্ব পালন করেন তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (৪ আগষ্ট) সকাল নয়টার পর পর নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের চাষাঢ়া চত্বর জড়ো হতে থাকে । পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নেন । এ সময় তারা চাষাঢ়া সহ শহরের বিভিন্ন সড়ক ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে অবস্থান করে । প্রথমে তারা চাষাঢ়া চত্বর সহ আশেপাশের এলাকায় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে । পরে তারা বিভিন্ন যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করতে থাকে । যারা কোনো কাগজ-পত্র দেখাতে পারছে না, তাদের যেতে দেয়া হচ্ছে না। এছাড়া অ্যাম্বুলেন্স ও জরুরি যান তারা ছেড়ে দিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে শহরের চাষাড়া চত্বর, দুই নং রেল গেইট, মেট্রোহলের মোড়, শিবু মার্কেট সহ এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের প্রত্যেকের গায়ে স্কুল কলেজের ইউনিফর্ম দেখা গেছে। তারা বিভিন্ন যানবাহন থামিয়ে ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করছে। একইসঙ্গে সেখানে থাকা পুলিশকেও লাইসেন্স পরীক্ষা করতে অনুরোধ করা হচ্ছে। লাইসেন্স না থাকলে, সেই গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করতে তারা পুলিশকে সহযোগিতা করছে।

একাধিক শিক্ষার্থী জানিয়েছে, সড়ক অবরোধের পাশাপাশি যানবাহনের লাইসেন্স পরীক্ষা করে দেখছে তারা। তারা এ কাজে পুলিশ সহায়তা করছে বলে জানান ।

চাষাড়া এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ( টিআই ) শরফুদ্দিন আহমেদ জানান, সকাল ১০টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল। ১১টার দিকে একদল শিক্ষার্থী রাস্তায় নামে। তারা বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসের বৈধ কাগজপত্র আছে কি না, তা পরীক্ষা করে দেখছে। এসময় তাদের বাধা দেয়নি ট্রাফিক পুলিশ।

এসময় তারা র‌্যাব এর একট গাড়ির লাইসেন্স চেক করে লাইসেন্স না থাকায় তারা আটকে রাখে। পরে র‌্যাবের একটি টহল গাড়ি এসে লাইসেন্স দেখিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যায়।

বিকাল ৪ টা পর্যন্ত তাদের সড়কে অবস্থান করতে দেখা গিয়েছে।

প্রসঙ্গঃ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (রেডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌপরিবহনমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।

পরে

বন্দর রাজবাড়ী এলাকায় নাসিকের সুবিধা বঞ্চিত ৭শ’র অধিক পরিবার

আগে

বন্দরে শিশু নিহতের প্রতিবাদে ও ইজিবাইক বন্ধের দাবিতে বিক্ষোভ

আগে
বন্দরে শিশু নিহতের প্রতিবাদে ও ইজিবাইক বন্ধের দাবিতে বিক্ষোভ

বন্দরে শিশু নিহতের প্রতিবাদে ও ইজিবাইক বন্ধের দাবিতে বিক্ষোভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.