বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের পূর্বাচলে অস্ত্রের মুখে বাইক ডাকাতচক্রের মূলহোতা তৈয়বুর ও রানাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১১ এর একটি টিম বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১১ একটি টিম।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লেঃ কমান্ডার মোঃ নাঈমুল হক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল ৩০০ ফিট সহ বিভিন্ন এলাকায় সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতিতে জড়িত তৈয়বুর-রানা গ্রুপের প্রধান তৈয়বুর ও রানাকে ঢাকার হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়। তৈয়বুর (২৩) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার মোঃ জাকারিয়ার ও রানা (২৮) একই উপজেলার বরদা এলাকার আমান উল্লাহর ছেলে।
তিনি আরও জানান, পূর্বাচলে বাইক ডাকাতি ও
সম্প্রতি সময়ে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এবং গুলিবর্ষণ করে বেশ কয়েকটি মোটরসাইকেল ডাকাতির ঘটনার পড়ে র্যাব তৎপর হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।

