বিজয় বার্তা২৪ ডটকমঃ
মিরপুরের বেড়িবাঁধে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বিরুলিয়া ব্রিজের উত্তর দিকে ঝোঁপের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দ্রুত ঘটনাস্থলে পৌছায় রূপনগর থানা পুলিশ। সিআইডির ক্রাইম সিন র্যাব পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিদিনের মতো বুধবারও সেহেরি খাওয়ার পর উত্তরার বাড়ি থেকে কর্মস্থল সাভারের উদ্দেশ্য রওনা করেন হাইওয়ে পুলিশের এ এস পি মিজানুর রহমান তালুকদার। দুপুরের দিকে হঠাৎই মুঠোফোনে খবর আসে, বিরুলিয়া ব্রিজের উত্তর দিকে ঝোপের ভেতরে পড়ে আছে মিজানুর রহমানের নিথর দেহ।
ঘটনা শোনার পর হতবিহস্বল স্বজনরা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেননা। পরে ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তার পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাল শর্ট গায়ে মিজানুরের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তারা। গায়ে ক্ষত চিহ্ন ছিলো বলেও জানান তারা।
পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, সিআইডির ক্রাইম সিনসহ গোয়েন্দা কর্মকর্তারা। তারা জানান, আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্ত তার মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
