BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

পুলিশের উপর হামলার দায় স্বীকার ফতুল্লার সেই নব্য জঙ্গি রুমি

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ২৯, ২০১৯
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
পুলিশের উপর হামলার পরিকল্পনা ফাঁস করলো ফতুল্লার গ্রেফতারকৃত নব্য জঙ্গি রুমি ও মিজান
69
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন স্থানে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন নব্য জেএমবির সদস্য নারায়ণগঞ্জের ফতুল্লার বাসীন্দা ফরিদ উদ্দিন রুমি। এছাড়া সংগঠনটির সদস্য মিশুক খান মিজানের বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চারদিনের রিমান্ড শেষে রোববার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদ উদ্দিন রুমির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আশেক ইমান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য মিশুক খান মিজানের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গত ২৪ সেপ্টেম্বর মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী রুমি ও মিশুকের বিরুদ্ধে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

২৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওইদিন ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, নব্য জেএমবির প্রধান তামীম চৌধুরী মারা যাওয়ার পর মূসা নব্য জেএমবিকে শক্তিশালী করার চেষ্টা করেন। মূসার ইচ্ছা ছিল বিস্ফোরক সংগ্রহ করা। সিলেট-চাঁপাইনবাবগঞ্জে তাদের আস্তানা পাওয়া যায়। সেগুলো ধ্বংস হওয়ার পর তারা নতুন করে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করে। নব্য জেএমবির একজন আমির আছে। সেই আমিরের তথ্য আমাদের কাছে রয়েছে।

মনিরুল ইসলাম আরও বলেন, রাজধানীর গুলিস্তানসহ পুলিশের ওপর পাঁচটি বোমা হামলার সঙ্গে নব্য জেএমবির পাঁচজনের এটি সেল জড়িত ছিল। তাদের পরিকল্পনায় হামলা হয়। তাদের বাইরে এ দুজনের ভূমিকা ছিল।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অভিযান পরিচালিত হয়েছে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। পরে দুজনকে আমরা গ্রেফতার দেখাই। তারা হলেন- ফরিদ উদ্দিন রুমি ও মিশুক খান ওরফে মিজান। তাদের দেয় তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তক্কার মাঠ এলাকায় একটি বাড়ীতে অভিযান চালিয়ে বোমা তৈরীর ল্যাব আবিস্কার করা হয়েছে। একই সাথে সেখান থেকে শক্তিশালী বোমা সহ বোমা তৈরীর বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

চলতি বছরের ২৯ এপ্রিল পুলিশের ওপর আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলা হয়েছিল। ওই হামলায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হন। সেই ঘটনার সঙ্গে তারা জড়িত। পাশাপাশি গতকাল যে বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে- এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেফতারদের পরিচয় উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ফরিদ উদ্দিন রুমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মিশুক খান ওরফে মিজান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু তথ্য দিয়েছেন। তাদের আস্তানা থেকে একে-৭৪ খেলনা রাইফেল, খেলনা পিস্তল, ইলেকট্রিক্যাল ডিভাইস, তিনটি আইইডি উদ্ধার করা হয়।

তারা এ তিনটি আইইডি পুলিশের ওপর হামলার জন্য তৈরি করেছিল। প্রতি মাসের শেষ দিকে পুলিশের ওপর হামলা করা হয়। এবারও তারা সেই পরিকল্পনা করেছিল- জানান মনিরুল ইসলাম।

বিষয়: পুলিশের উপরফতুল্লার সেই নব্য জঙ্গি রুমিহামলার দায় স্বীকার
পরে

বন্দরে প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্নালংকার নিয়ে উধাও

আগে

জনগনের সেবা নিশ্চিতে হাজীগঞ্জে পুলিশ বক্স উদ্বোধন করলেন এসপি হারুন

আগে
জনগনের সেবা নিশ্চিতে হাজীগঞ্জে পুলিশ বক্স উদ্বোধন করলেন এসপি হারুন

জনগনের সেবা নিশ্চিতে হাজীগঞ্জে পুলিশ বক্স উদ্বোধন করলেন এসপি হারুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.