বিজয় বার্তা ২৪ ডট কম
শিশু হত্যা বন্ধ এবং নারী ও শিশু মন্ত্রণালয় থেকে শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবীতে বুধবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান মিলনায়তনে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুরুষ নির্যাতন প্রতিরোধ এর সভাপতি শেখ খায়রুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি, কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. মোঃ আলাউদ্দিন পিকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, জাতীয় লেখক সাংবাদিক ফোরামের সভাপতি শাহজাহান আবদালী, লেখক ও দার্শনিক আবু মহি মুসা ও নারায়ণগঞ্জ জেলা (পুনিপ্রআবা) আহ্বায়ক মোঃ বাবুল মিয়া। বক্তারা বলেন পারিবারিক ভাবে যে কোন কারণে স্বামী-স্ত্রী ঝগড়া বিবাদে লিপ্ত হইলে শিশু সন্তানদের নিয়ে টানাটানি করে তাদেরকে মানষিক ও শারিরীকভাবে নির্যাতন চালানো হয় যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া বিভিন্ন কারণে দেশের মধ্যে শিশু হত্যা বেড়ে গেছে। অনতিবিলম্বে নারী ও শিশু মন্ত্রণালয় থেকে শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। শুধু তাই নয় কতিপয় নারীদের কারণে আজ অনেক পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে যা কোন ভাবেই মেনে নেয়া যায়না। এজন্য আমাদের সকলের গণসচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভায় সমাজকর্মী মোঃ নাদিমের সঞ্চালনায় বি-বাড়িয়া বাঞ্ছারামপুরের ভূরভুরিয়া পশ্চিম পাড়া গ্রামের নির্যাতিত ও নিষ্পেষিত পুরুষ মোঃ আরিফুল ইসলাম মাসুমের বাস্তব চিত্র তুলে ধরেন ভুক্তভোগী। তিনি ন্যায় বিচারের আশায় সাংবাদিক ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আরিফুল ইসলামের হৃদয়বিদারক ঘটনা শুনে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে তাকে নগদ ৫ হাজার টাকা অনুদান হিসেবে তাৎক্ষনিক ভাবে প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে তার শিশু সন্তানদের সহ দুঃস্থ শিশুদের মাঝে সংগঠনটির উদ্যোগে নতুন জামা কাপড় বিতরণ করা হয়।
