বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা এনভায়রণমেন্টালী সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের মাধ্যমে রাজধানী ঢাকায় প্রতিদিন ৫০ কোটি লিটার পানি যাবে। এ পানি শোধনাগারে বিশুদ্ধ করে ঢাকাবাসীর ব্যবহারে কাজে লাগানো হবে।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজারে বিশনন্দী এলাকায় ঢাকা এনভায়রণমেন্টালী সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি উল্লেখিত মন্তব্য করেন। এ দিন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রদুত জেন মারিন স্কিও,জার্মানীর রাস্ট্রদুত এসিম টোস্টার ও ডেনমার্কের রাষ্ট্রদুত উইনিই ইর্ষ্টুপ পিটারর্সেন ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে সাথে নিয়ে প্রকল্পটি পরিদর্শনে যান।
পরিদর্শনে আসা মন্ত্রী ও তিন দেশের রাষ্ট্রদুত সহ অতিথিদের উদ্দেশ্যে এ প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। তিনি পরিদর্শনে আসার জন্য অতিথিদের ওয়াসার পক্ষ হতে ধন্যবাদ জানান।
ঢাক ওয়াসা এ প্রকল্পটি বাস্তবায়নে দায়িত্ব পান। ওয়াসা সূত্রে জানাগেছে,ঢাকা মহানগরীর পানি সরবরাহ পরিস্থিতি উন্নয়ন সহ পরিবেশ বান্ধব ও টেকসই ভূ-উপরিস্থ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের লক্ষে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার অর্ন্তগত মেঘনা নদী হতে পানি উত্তোলন করে রূপগঞ্জের গন্ধর্বপুরে ঢাকা ওয়াসার নিজস্ব জায়গায় ১ম ফেইজে দৈনিক ৫ কোটি লিটার ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার নির্মাণ করা। পরিশোধিত পানি ট্রান্সমিশন ও ডিষ্টিবিউশন লাইনের মাধ্যমে ঢাকা মহানগরীর উত্তর পাশ্চিমাংশে প্রেসারাইজড সিস্টেমে পানি সরবরাহ করা। মন্ত্রী বলেন,এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সী এবং ইউরোপিয়ান ইনভেষ্টমেন্ট ব্যাংক এ তিনটি উন্নয়ন সহযোগি সংস্থা এ প্রকল্পে অর্থায়ন করছে।
অর্থায়নকৃত তিনটি দেশের রাষ্ট্রদুতদের এ প্রকল্পের বিভিন্ন স্থাপনা ও কাজের অগ্রগতি ঘুরিয়ে দেখান ওয়াসা কর্তৃপক্ষ। মন্ত্রী তিন দেশের রাষ্ট্রদুতদের নিয়ে বিকালে একটি জাহাজযোগে মেঘনা নদীতে নৌ-ভ্রমনে মেঘনা ব্রীজ পর্যন্ত ভ্রমন করেন।

