বিজয় বার্তা ২৪ ডট কম
পাওনা টাকার দ্বন্ধ নিয়ে সোনারগাঁয়ের মসজিদের ইমাম দিদারুল ইসলামকে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে নির্মম ভাবে হত্যা করে তারই এক বন্ধু। ক্লুলেস এই হত্যাকান্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।
নির্মম এই হত্যাকান্ডে জড়িত থাকা ঘাতক ওয়াহিদুজ্জামানকে গ্রেফতারও করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে মাদারীপুর শিবচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওয়াহিদুজ্জামান হত্যার দায় স্বীকার করেছে। বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গ্রেফতার ওয়াহিদুজ্জামান মাদারীপুর শিবচর এলাকার একটি মসজিদের ইমাম। এবং খুলনার নড়াইল জেলার কলাবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক টুকু শেখের ছেলে। এই নির্মম হত্যাকান্ডের বর্ননা দেন এসপি হারুন
এর আগে ২২ আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া গ্রামের নারায়ণদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামকে জবাই করে হত্যা করা হয়।
নিহত দিদারুল ইসলাম নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের আফতাব ফরাজীর ছেলে। গত ২৬ জুলাই তিনি মল্লিকপাড়া গ্রামের ওই মসজিদটিতে ইমাম হিসেবে নিয়োগ পান।

