বিজয় বার্তা ২৪ ডট কম
এক নারীর কাছে সাংবাদিক পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি ও পর্নোগ্রাফির অভিযোগে সাদ্দাম হোসেন শুভ নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সে নিজেকে উজ্জিবিত বাংলাদেশ নামে একটি পত্রিকার বার্তা সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াত।
এ ঘটনায় ওই নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। সোমবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুভসহ অপরাপর আসামীরা বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবী করে। এবং শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদির অশ্লীল ছবি দিয়ে মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেয়।
পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন তারিখ ও সময়ে ছবি এডিট করিয়া পত্রিকায় প্রকাশ করে যা বাদীর মান সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুন্ন করে।
সাংবাদিক নামধারী শুভ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার নামে বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। উক্ত আসামীর নামে আরো মামলা দায়েরের প্রস্ততি চলছে।
